রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যাবল কারটি দীর্ঘ দুই বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। ৫ আগস্টের ঘটনার পর থেকে এটি আর সচল করা সম্ভব হয়নি।
জানা গেছে, ক্যাবল কারটির দুটি স্টেশনের যন্ত্রাংশ এবং কন্ট্রোল রুমের বড় একটি অংশ লুট হয়ে গেছে। এছাড়া ক্যাবল কারের কেবিনের গ্লাস, টিকিট কাউন্টার, কন্ট্রোল রুম এবং জেনারেটর রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।