বাংলাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলে বন্যার অবনতির আশঙ্কা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সময়ে বন্যা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
BBC News বাংলা13 জুলাই 2026, 3:15 দুপুর112 বার পড়াAMP
বাংলাদেশের সব অঞ্চলেই মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যার পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বন্যা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংশ্লিষ্ট জেলাগুলোতে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।