বাংলাদেশে বিরল কোরাল রেড কুকরি সাপের সংখ্যা বৃদ্ধির রহস্য
১৯৩৬ সালে প্রথম আবিষ্কৃত বিরল কোরাল রেড কুকরি সাপ এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে। ২০২১ সালে প্রথম তালিকাভুক্ত হওয়ার পর থেকে দেশটিতে এই প্রজাতির ৬৬টি সাপের সন্ধান পাওয়া গেছে।
BBC News বাংলা11 জুলাই 2026, 8:36 সকাল109 বার পড়াAMP
১৯৩৬ সালে ভারতের উত্তরপ্রদেশে প্রথমবারের মতো কোরাল রেড কুকরি সাপ আবিষ্কৃত হয়। দীর্ঘ সময় ধরে এই সাপটি মূলত ভারতের হিমালয় অঞ্চল ও নেপালে সীমাবদ্ধ ছিল এবং বিশ্বজুড়ে এর দেখা পাওয়ার রেকর্ড ছিল অত্যন্ত সীমিত।
তবে ২০২১ সালে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ এই সাপের আবাসস্থল হিসেবে তালিকাভুক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ৬৬টি কোরাল রেড কুকরি সাপ পাওয়ার তথ্য পাওয়া গেছে।