চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বন্দরে পড়ে থাকা নয়টি কন্টেইনার অপসারণের প্রক্রিয়া শুরু করেছে। এসব কন্টেইনারে মোট ১৫০.৮৯ টন বিপজ্জনক রাসায়নিক রয়েছে।
অপসারণ করা রাসায়নিকের মধ্যে রয়েছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, মিথানল এবং থিনার। দীর্ঘ সময় ধরে এগুলো বন্দরে পড়ে থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল।