নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী বছরের ৬ই জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ একমত হয়েছে। তবে ১২ই নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সীমা নিয়ে অস্পষ্টতা কাটেনি
আগামী বছরের জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বিষয়ে ঐকমত্য হলেও ভোটের তারিখ নিয়ে কোনো ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন।
তথ্যসূত্র: BBC News বাংলা