ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ২০১৮ সালের ঘটনার পাশাপাশি ২০১৭-১৮ মৌসুমের পুরো সময়কাল এবং অ্যাশেজ সিরিজকে তাদের নতুন তদন্তের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৮ নভেম্বর এক ঘোষণায় সংস্থাটি জানায়, খেলোয়াড় ও স্টাফরা যাতে কোনো শাস্তির ভয় ছাড়াই সেই সময়ের ঘটনা সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরতে পারেন, সেজন্য একটি স্বাধীন ফোরাম গঠন করা হয়েছে।
স্যান্ডপেপারগেট তদন্তের পরিধি বাড়াল ক্রিকেট অস্ট্রেলিয়া
২০১৭-১৮ মৌসুমের পুরো সময়কাল এবং অ্যাশেজ সিরিজকে স্যান্ডপেপারগেট তদন্তের আওতায় আনল ক্রিকেট অস্ট্রেলিয়া।
তথ্যসূত্র: The Business Standard