জ্বালানি খাতে কোনো রূপান্তর নেই, কেবল পুরোনো নীতির ধারাবাহিকতা: আনু মুহাম্মদ
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক আলোচনা সভায় অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, সরকারগুলো দেশীয় সক্ষমতা বাড়ানোর পরিবর্তে ব্যয়বহুল প্রকল্প ও আমদানিনির্ভর জ্বালানি নীতির ওপর জোর দিচ্ছে।
TBS Bangladesh26 নভেম্বর 2026, 8:55 রাত0 বার পড়াAMP
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বর্তমান জ্বালানি খাতের সমালোচনা করেছেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে আসা সরকারগুলো জ্বালানি খাতে কোনো রূপান্তর বা পরিবর্তনের এজেন্ডা গ্রহণ করেনি।
তার মতে, দেশীয় জ্বালানি সক্ষমতা তৈরির পরিবর্তে সরকারগুলো ব্যয়বহুল প্রকল্প, বিদেশি ঋণ এবং আমদানিকৃত জ্বালানির ওপর ভিত্তি করে নীতি পরিচালনা করছে।