জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের প্রায় ৭ হাজার রেস্তোরাঁর লেনদেনের তথ্য যাচাই-বাছাই শুরু করেছে। ভ্যাট ফাঁকির সন্দেহে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসের তথ্যের ভিত্তিতে ২৯টি আউটলেটে পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে, রেস্তোরাঁগুলোর দেওয়া বিক্রির তথ্যের সাথে ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর দেওয়া তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল রয়েছে।
ভ্যাট ফাঁকির সন্দেহে ৭ হাজার রেস্তোরাঁর লেনদেন যাচাই শুরু এনবিআরের
ভ্যাট ফাঁকির অভিযোগ খতিয়ে দেখতে দেশের ৭ হাজার রেস্তোরাঁর লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তথ্যসূত্র: The Business Standard