এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব মাইক্রোসফ্টের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফ্ট।

এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব মাইক্রোসফ্টের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফ্ট। প্রতিষ্ঠানটি তাদের প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার বা ভলানটারি এক্সিট প্যাকেজের প্রস্তাব দিয়েছে। সরাসরি ছাঁটাই না করে কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দিয়ে এই কৌশল গ্রহণ করেছে প্রযুক্তি জায়ান্টটি। মূলত এআই খাতে মূলধন বিনিয়োগের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: ABP আনন্দ
#মাইক্রোসফ্ট#এআই#চাকরি#ব্যবসা-বাণিজ্য