দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া এবং ওয়ার্ক পারমিট ইস্যু সাময়িকভাবে বন্ধ রেখেছে দেশটির কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বর মাস থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। লাওস সরকারের ভাষ্যমতে, দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার খুব বড় না হলেও সেখানে কর্মরত শ্রমিকরা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। এই পরিস্থিতির কারণ অনুসন্ধানে কাজ করছে বাংলাদেশ সরকার।
লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিতের কারণ ও প্রেক্ষাপট
লাওসে বাংলাদেশি শ্রমিকদের ভিসা ও ওয়ার্ক পারমিট স্থগিতের কারণ খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার।
তথ্যসূত্র: BBC News বাংলা