দীপাবলির উৎসবের ঠিক আগেই গ্রাহকদের জন্য সুদের হার বাড়ানোর ঘোষণা করল আইসিআইসিআই ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটের (FD) ক্ষেত্রে এই সুদের হার বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় বাড়তি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।