ম্যাকলমোরকে বাদ দেওয়ার জেরে এড শিরানের ট্যুর ছাড়লেন সাপোর্ট অ্যাক্টরা

নিউ জার্সির কনসার্টে ফিলিস্তিনপন্থী মন্তব্যের জেরে ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে এড শিরানের ট্যুর থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন শিল্পী।

ম্যাকলমোরকে বাদ দেওয়ার জেরে এড শিরানের ট্যুর ছাড়লেন সাপোর্ট অ্যাক্টরা

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর আয়োজিত কনসার্টে র‍্যাপার ম্যাকলমোর (বেনজামিন হ্যাগার্টি) 'ফ্রি প্যালেস্টাইন' বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন। একই সঙ্গে তিনি 'হিন্ডস হল' গানটি পরিবেশন করেন, যা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে এবং ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করে লেখা। গানটি গাওয়ার সময় গাজায় ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। এই ঘটনার পর ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়া হলে তার প্রতিবাদে অন্যান্য সাপোর্ট অ্যাক্টরা অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

তথ্যসূত্র: The Business Standard
#এড শিরান#ম্যাকলমোর#ফিলিস্তিন#কনসার্ট