বাণিজ্য ঘাটতি হ্রাস এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ওমানের সাথে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ওমানের রাষ্ট্রদূতের সাথে এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত ভারতের সাথে ওমানের সিইপিএ চুক্তির অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের সাথেও অনুরূপ একটি অর্থনৈতিক কাঠামো তৈরির প্রস্তাব দেন।
বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সাথে সিইপিএ চুক্তি করতে চায় বাংলাদেশ
বাণিজ্য ঘাটতি কমিয়ে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ওমানের সাথে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
তথ্যসূত্র: TBS Bangladesh