উৎপাদন খরচ কমায় সাইহাম টেক্সটাইলের প্রথম প্রান্তিকে মুনাফা ২৩% বেড়েছে

উৎপাদন ব্যয় হ্রাসের ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সাইহাম টেক্সটাইলের মুনাফা বেড়ে ১.৯২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

উৎপাদন খরচ কমায় সাইহাম টেক্সটাইলের প্রথম প্রান্তিকে মুনাফা ২৩% বেড়েছে

উৎপাদন খরচ কমে আসায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেডের মুনাফা ২৩ শতাংশ বেড়ে ১.৯২ কোটি টাকায় উন্নীত হয়েছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ০.২১ টাকা। এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ইতিবাচক ধারায় ফিরেছে। গত বছরের একই সময়ে এটি ঋণাত্মক ২.৫৪ টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে ১.৮৬ টাকায় দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#সাইহাম টেক্সটাইল#শেয়ার বাজার#মুনাফা#অর্থনীতি