পুনে থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটিকে পুনরায় পুনে বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে। জানা গেছে, বিমানটি উড্ডয়নের পর সেটির ল্যান্ডিং গিয়ার বা চাকা ভেতরে ঢোকানো সম্ভব হয়নি। এই যান্ত্রিক সমস্যার কারণে বড় ধরনের বিপদ এড়াতে পাইলট বিমানটিকে পুনেতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। নিরাপদে বিমানটি অবতরণ করায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।