হোম›জাতীয়›হালদা নদী অববাহিকায় ৭২৯ প্রজাতির নতুন উদ্ভ...জাতীয়
হালদা নদী অববাহিকায় ৭২৯ প্রজাতির নতুন উদ্ভিদ শনাক্ত, বিপন্ন ১০০ প্রজাতি
হালদা নদী ও এর আশপাশের এলাকায় নতুন করে ৭২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১০০টি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
TBS Bangladesh23 নভেম্বর 2026, 10:45 দুপুর0 বার পড়াAMP
হালদা নদী ও এর তীরবর্তী এলাকায় পরিচালিত এক গবেষণায় নতুন করে ৭২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১০০টি প্রজাতি বর্তমানে বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে।
গবেষণায় নদী অববাহিকায় ৫১৭ প্রজাতির ঔষধি উদ্ভিদ এবং ২৯টি দূষণের উৎসের সন্ধান পাওয়া গেছে। এছাড়া নদীর উজানে কেওড়া গাছের উপস্থিতি এবং হালদা নদীর সম্ভাব্য অতিরিক্ত একটি উৎসের তথ্যও উঠে এসেছে এই গবেষণায়।