টানা তিন দিন ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ডিএসইএক্স সূচক ৫৫০০ পার

গ্যাস সরবরাহের উন্নতির আশ্বাসে টানা তিন কার্যদিবস শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।

টানা তিন দিন ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ডিএসইএক্স সূচক ৫৫০০ পার

উপসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে দেশের শেয়ারবাজারে টানা তৃতীয় দিনের মতো উত্থান হয়েছে। শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির আশ্বাসে বাজারের এই ইতিবাচক ধারা বজায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫৫০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#শেয়ারবাজার#ডিএসই#অর্থনীতি#ডিএসইএক্স