বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে বিদেশ থেকে আসা মরদেহ গ্রহণের সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। কাস্টমস ও স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এই প্রক্রিয়া চলাকালীন সময়ে মরদেহ ছাড় করাতে দীর্ঘসূত্রতা এবং স্বজনদের হেনস্তার শিকার হওয়ার মতো অভিযোগ প্রায়ই শোনা যায়।