ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব নিয়ে নিজের মতামত জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। তিনি মনে করেন, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে পুনরায় দায়িত্ব দেওয়া উচিত। এছাড়া দলের ব্যাকআপ খেলোয়াড় হিসেবে রজত পাতিদারের নামও উল্লেখ করেছেন তিনি।