বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বার্ষিক পর্যালোচনার আহ্বান এএএফএ-এর

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি বছর পর্যালোচনার আহ্বান জানিয়েছে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)।

বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বার্ষিক পর্যালোচনার আহ্বান এএএফএ-এর

আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি বছর পর্যালোচনার প্রস্তাব দিয়েছে।

সংস্থাটির মতে, নিয়মিত মজুরি সমন্বয় করা হলে তা শ্রমিকদের ক্রয়ক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে। এছাড়া, এটি মজুরি সংক্রান্ত অস্থিরতা কমিয়ে নিয়োগকর্তাদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি আরও অনুমানযোগ্য করে তুলবে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#পোশাক শিল্প#মজুরি#এএএফএ#বাংলাদেশ