রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। তিনি জানান, টেলিটকের সেবার মান উন্নত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এছাড়া, মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা সাত বা ১৫ দিন পর মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার বিষয়টি নিয়েও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।