দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরা
দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসনবিরোধী বিক্ষোভে স্থানীয়দের রোষানলে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কর্মসংস্থান ও সরকারি সেবার ওপর চাপ সৃষ্টির অভিযোগে এই বিক্ষোভ চলছে।
The Business Standard12 জুলাই 2026, 7:10 AM2 বার পড়াAMP
দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসনবিরোধী বিক্ষোভের প্রভাব পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর। স্থানীয়দের অভিযোগ, অভিবাসীরা তাদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এবং সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এই অভিযোগের ভিত্তিতে আয়োজিত বিক্ষোভে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।