চুয়েটের অচলাবস্থা নিরসনে ইউজিসির কাছে সুপারিশ চেয়েছে মন্ত্রণালয়

চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে একটি উচ্চপর্যায়ের তদন্ত বা উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে ইউজিসির কাছে সুপারিশ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চুয়েটের অচলাবস্থা নিরসনে ইউজিসির কাছে সুপারিশ চেয়েছে মন্ত্রণালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত বা উপদেষ্টা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, গত শুক্রবার অনুষ্ঠিত চুয়েটের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভায় এই কমিটি গঠনের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: TBS Bangladesh
#চুয়েট#ইউজিসি#শিক্ষা মন্ত্রণালয়#বিশ্ববিদ্যালয়