বন্যাদুর্গত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন, প্রয়োজনীয় ওষুধ এবং অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বন্যাদুর্গত প্রতিটি এলাকায় ফোকাল পারসন নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।