বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁর সঙ্গে দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও ফিরতে পারেন বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা এবং তাঁর দলের সদস্যরা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান। এর মাধ্যমে বর্তমান কর্তৃপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কেমন আচরণ করে, তা পরখ করতে চান তিনি।
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর দেশত্যাগী এই নেত্রী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার লক্ষ্য নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।