দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এতদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বরাদ্দকৃত অর্থ সরাসরি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ছাড় করা হতো। তবে বর্তমানে এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে, যা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো এই নতুন নিয়মের বিষয়ে আপত্তি জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে ইউজিসি বর্তমানে সমাধানের পথ খুঁজছে।