মূল পাতা
অর্থনীতি

দুর্গাপূজার ছুটিতে সাত দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের বাণিজ্য

দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

TBS Bangladesh · 14 অক্টোবর 2026, 1:55 দুপুর

দুর্গাপূজা এবং সরকারি ও সাপ্তাহিক ছুটির কারণে সোনামসজিদ স্থলবন্দরে টানা সাত দিন বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ভারতের মাহাদিপুর ল্যান্ড পোর্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ছুটির পাশাপাশি বাংলাদেশের সরকারি ছুটির সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh