মূল পাতা
জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর ১৬ এমপিএ পিওআরভি পরীক্ষা সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ১৬ এমপিএ পিওআরভি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

TBS Bangladesh · 1 অক্টোবর 2026, 9:30 সকাল

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবল) জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর ১৬ এমপিএ পিওআরভি (PORV) পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে এই পরীক্ষাটি পরিচালনা করা হয়। মেইন কন্ট্রোল রুম (এমসিআর) এবং ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ইসিআর) উভয় স্থান থেকেই এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন পরবর্তী ধাপ হিসেবে ১৮ এমপিএ চাপের পরীক্ষা পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: TBS Bangladesh