মূল পাতা
সর্বশেষ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে আটক মার্কিন ডেমোক্র্যাট রো খান্না

পশ্চিম তীরে সফরের সময় মার্কিন ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না এবং তার সফরসঙ্গীদের গাড়ি ঘিরে ফেলে সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

The Business Standard · 12 জুলাই 2026, 10:05 AM

মার্কিন ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না জানিয়েছেন, পশ্চিম তীরে সফরের সময় তিনি এবং তার সফরসঙ্গীরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বাধার মুখে পড়েছিলেন। বৃহস্পতিবার রয়টার্সের সাথে আলাপকালে তিনি জানান, বুধবার দক্ষিণ পশ্চিম তীরের একটি এলাকা পরিদর্শনের সময় তাদের বহনকারী ভ্যানটি এম৪ রাইফেলধারী বসতি স্থাপনকারীরা ঘিরে ফেলে। উল্লেখ্য, ওই এলাকায় স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দারা প্রায়ই বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন।

তথ্যসূত্র: The Business Standard