মূল পাতা
শিক্ষা

৫ নভেম্বরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবই সরবরাহের নির্দেশ ববি হাজ্জাজের

প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবই ছাপানোর প্রক্রিয়া ও মান পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

TBS Bangladesh · 29 অক্টোবর 2026, 3:50 দুপুর

প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবই ছাপানোর কার্যক্রম পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বইয়ের মুদ্রণ প্রক্রিয়া, ব্যবহৃত যন্ত্রপাতির কার্যকারিতা, কাগজের মান এবং মুদ্রণের সার্বিক মান যাচাই করেন। আগামী ৫ নভেম্বরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: TBS Bangladesh