আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৭ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.২ শতাংশ নির্ধারণ করেছে। এটি গত ৩৮ বছরের মধ্যে দেশের সর্বনিম্ন প্রবৃদ্ধির হার।
অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাসের তুলনায় আইএমএফের এই প্রাক্কলন বেশ কম। বিশ্বব্যাংক ২০২৬-২৭ অর্থবছরে ৩.৪ শতাংশ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।