স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে সরকার এ যাবৎকালের সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করেছে। সচিবালয়ে নিজ কার্যালয়ে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাথে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য মনিকা হার্ডিং, অ্যালান জেমেল এবং ডেভিড মন্ডেল। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।