মূল পাতা
শিক্ষা

২০ নভেম্বর থেকে ঢাবিতে স্টিকারবিহীন মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

TBS Bangladesh · 14 নভেম্বর 2026, 1:40 দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের ইস্যুকৃত স্টিকারবিহীন কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না এবং ক্যাম্পাসের ভেতরে চলাচল করতে পারবে না।

তথ্যসূত্র: TBS Bangladesh