মূল পাতা
অর্থনীতি

ডেসকোর ৪৫.৯০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন করল বিএসইসি

সরকারি ইক্যুইটির বিপরীতে ৪৫.৯০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

The Business Standard · 2 সেপ্টেম্বর 2026, 10:00 রাত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) ৪৫.৯০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি ইক্যুইটির বিপরীতে এই শেয়ারগুলো ইস্যু করা হবে।

তথ্যসূত্র: The Business Standard