ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ কনফিডেন্স ব্যাটারিতে থাকা তাদের মালিকানাধীন ১ কোটি ৩ লাখ সাধারণ শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এই শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানিটি মোট ১১ কোটি ৩৪ লাখ টাকা পাবে। এর মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট তাদের ব্যাটারি ব্যবসা থেকে পুরোপুরি বেরিয়ে আসার প্রক্রিয়া সম্পন্ন করল।
অর্থনীতি
১১.৩৪ কোটি টাকায় ব্যাটারি ব্যবসা থেকে সরে এলো কনফিডেন্স সিমেন্ট
কনফিডেন্স ব্যাটারিতে থাকা নিজেদের সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কনফিডেন্স সিমেন্ট।
তথ্যসূত্র: The Business Standard