মূল পাতা
সর্বশেষ

ব্যাংককের বারে অগ্নিকাণ্ড: নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ।

BBC News বাংলা · 13 জুলাই 2026, 3:13 AM

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তথ্যসূত্র: BBC News বাংলা